টেন্ডুলকারের অপেক্ষায় আরও দুটি রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহানেসবার্গে আজ বৃষ্টির সম্ভাবনা ৭২ শতাংশ। তবে আবহাওয়ার পূর্বাভাসকে মিথ্যা করে দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচটি যদি শেষ পর্যন্ত মাঠে গড়ায়, তাহলে আরও দুটো বিশ্ব রেকর্ডে নাম লেখা হয়ে যাবে শচীন টেন্ডুলকারের। আজ মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন একটি, ওয়ানডের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে পাশে বসবেন সনাৎ জয়াসুরিয়ার (৪৪৪ ম্যাচ)। আর ব্যাট হাতে নামলেই ছাড়িয়ে যাবেন জয়াসুরিয়াকে, উঠে যাবেন ওয়ানডেতে সবচেয়ে বেশি ইনিংস খেলার চূড়ায় (৪৩৩ ইনিংস)।দুটো রেকর্ডই একসময় টেন্ডুলকারের ছিল। পরে জয়াসুরিয়ার সঙ্গে বেশ কয়েকবার হাতবদল হওয়ার পর একসময় পেছনে পড়ে যান টেন্ডুলকার। গত ফেব্রুয়ারির পর ১১ মাস ওয়ানডে দল থেকে বিশ্রাম না নিলে অবশ্য অনেক আগেই পেছনে পড়ে যেতেন জয়াসুরিয়া। সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানডে দলের বাইরে এক বছরেরও বেশি। বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ না পাওয়ায় তাঁর ক্যারিয়ার একপ্রকার শেষই। এটা তাই বলেই দেওয়া যায়, দুটো রেকর্ডই অনেক দিন থাকবে টেন্ডুলকারের। তথ্যসূত্র: ওয়েবসাইট।