প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে কোনো ভেন্যুতে হাজার রান নেই শচীন টেন্ডুলকারের! ভারতীয় ক্রিকেট বোর্ডের পর্যায়ক্রমে বিভিন্ন ভেন্যুকে টেস্ট আয়োজনের সুযোগ দেওয়ার নীতির একটা প্রভাব আছে এতে। ১৯৯ টেস্টের ক্যারিয়ারে টেন্ডুলকার সবচেয়ে বেশি খেলেছেন কলকাতায়। সেটাও মাত্র ১৩টি। তবে চলতি টেস্টে কিংবা মুম্বাইয়ে পরের টেস্টেই আক্ষেপটা ঘুচিয়ে ফেলতে পারেন লিটল মাস্টার। আগের ১২ টেস্টে ইডেনে টেন্ডুলকার করেছেন ৮৬২ রান। চার অঙ্ক ছুঁতে দরকার ১৩৮ রান। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হাজার পুরো করতে প্রয়োজন ১৫৩। কলকাতা টেস্টের আগে টেন্ডুলকার সবচেয়ে বেশি রান করেছেন চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে, ৯৭০ রান। প্রসঙ্গত, টেস্টে ভারতের মাত্র দুজন এক ভেন্যুতে হাজার রান পেয়েছেন; ভিভিএস লক্ষ্মণ (১২১৭, ইডেন) ও সুনীল গাভাস্কার (১১২২, ওয়াংখেড়ে ও ১০১৮, চেন্নাই)।