টেন্ডুলকারের আরেকটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি অনেক দিন থেকেই তাঁর। আলাদা আলাদাভাবে ম্যাচের প্রথম আর দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও শচীন টেন্ডুলকারের। প্রথম ইনিংসের রেকর্ডে (২০) তাঁর সঙ্গী রিকি পন্টিং, দ্বিতীয় ইনিংসে তিনি একাই। ৫০তম সেঞ্চুরিটিতে তৃতীয় ইনিংসের রেকর্ডটাও ছোঁয়া হয়ে গেল লিটল মাস্টারের। এত দিন তৃতীয় ইনিংসে ৯টি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডারের সঙ্গে। ১০টি সেঞ্চুরি নিয়ে এখন যৌথভাবে শীর্ষে আরেক অস্ট্রেলীয় ম্যাথু হেইডেনের সঙ্গে। বোর্ডার-হেইডেনরা এখন অবসরে, তবে টেন্ডুলকারকে তাড়া করার জন্য আছেন জ্যাক ক্যালিস। তৃতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের সেঞ্চুরি ৮টি। সমান সেঞ্চুরি আছে সাবেক কিউই অধিনায়ক মার্টিন ক্রোরও। চতুর্থ ইনিংসে সেঞ্চুরির রেকর্ডটি এখনো টেন্ডুলকারের নয়। তবে এটিও তাঁর হয়ে যেতে পারে যেকোনো দিন। চতুর্থ ইনিংসে তিনটি সেঞ্চুরি টেন্ডুলকারের। চারটি করে নিয়ে শীর্ষে যৌথভাবে সুনীল গাভাস্কার, ইউনুস খান, রিকি পন্টিং ও রামনরেশ সারওয়ান।