টেন্ডুলকারের ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি দুর্দান্ত ইনিংস খেললেন শচীন টেন্ডুলকার। দিন দুই আগে সত্যি সত্যিই ব্যাট হাতে নেমে পড়েছিলেন। তবে নিজে যতটা না ব্যাট করলেন, তার চেয়ে ছাত্রদেরই শেখালেন বেশি! তবে কি গোপনে কোচিংয়ে নাম লিখিয়েছেন? সে রকম কিছু নয়। নভেম্বরে ক্যারিয়ারের ইতি টানার পরই হয়েছেন ইউনিসেফের দক্ষিণ এশীয় শুভেচ্ছাদূত। এই ভূমিকাতেই সেদিন গিয়েছিলেন মহারাষ্ট্রের রত্নগিরি জেলার স্নেহজ্যোতি নিবাসী বিদ্যালয়ে। দৃষ্টিপ্রতিবন্দ্বীদের স্কুলটি আবার পরিচালনা করছেন টেন্ডুলকারের মায়ের এক বন্ধু। দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সঙ্গে ৬টি ঘণ্টা কাটিয়ে তাদের সঙ্গে ভাববিনিময় করেছেন, গান শুনেছেন, হাতে ধরে শিখিয়েছেন ব্যাটিং। সচেতন করেছেন স্বাস্থ্য সম্পর্কে। ওয়েবসাইট।