টেন্ডুলকারের কাছ থেকে ‘ক্রিকেট শিল্প’ শিখতে পারেন অসিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছেন অসি ক্রিকেটাররা। কিন্তু এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী? ডিন জোনস মনে করেন, শৈল্পিক ক্রিকেট খেলতে হবে অস্ট্রেলিয়ানদের। আর অসিরা শচীন টেন্ডুলকারের কাছে এ ‘ক্রিকেট শিল্প’ শিখতে পারেন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি।জোনস দ্য এজকে বলেন, ‘টেন্ডুলকার অসাধারণ, নিখাঁদ প্রতিভাধর। আমার সময়ে আমি কেবল ভিভ রিচার্ডস, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন ও রিকি পন্টিংদের মতো কয়েকজনকে দেখেছি। তাঁদের সহজেই অন্যদের থেকে আলাদা করা যায়।’অসিদের প্রতি পরামর্শ দিয়ে জোনস বলেন, ‘টেন্ডুলকারের কাছে অনেক কিছু শেখার আছে। ব্যাট করার সময় তাঁকে কখনোই বিরক্ত করা ঠিক হবে না। ক্ষেপিয়ে দিলে টেন্ডুলকার আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন।’—ওয়েবসাইট