টেন্ডুলকারের কাছে কলকাতার হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলের তৃতীয় আসরে কাল প্রথম ম্যাচ খেলতে নেমে নিজের উপস্থিতিটা জানিয়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিস গেইল। ৭টি চার ও ২টি ছয়ে ৬০ বলে করেছেন ৭৫ রান। কিন্তু তাঁর এই ইনিংসও কাল মুম্বাইয়ে জেতাতে পারেনি কলকাতাকে। ৭ উইকেটে গেইলরা হেরে গেছেন মুম্বাই ইন্ডিয়ানসের কাছে।আসলে কলকাতা হেরেছে শচীন টেন্ডুলকারের কাছে। ইনিংসে উদ্বোধন করতে এসে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন টেন্ডুলকার। ফিফটি পূর্ণ করেছেন ৩৫ বলে। আর ৯ বল বাকি থাকতে যখন জয়ের বন্দরে মুম্বাই ইন্ডিয়ানস, টেন্ডুলকার তখন অপরাজিত ৭১ রানে। ৪৮ বলের এই ইনিংসে আছে ১০টি চার। ম্যাচসেরাও টেন্ডুলকার।সংক্ষিপ্ত স্কোর: কলকাতা: ২০ ওভারে ১৫৫/৩ (গেইল ৭৫, সৌরভ ৩১, ওয়াইজ ৩১; জহির ২/২৭)। মুম্বাই: ১৮.৩ ওভারে ১৫৬/৩ (টেন্ডুলকার ৭১*, তিওয়ারি ৩০; ইশান্ত ২/৪৪)।