টেন্ডুলকারের গড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজন ছিল ৯ রান, প্রয়োজন ছিল ৪৯। প্রথমটিই ছিল বেশি গুরুত্বপূর্ণ, যেটি পেরেছেন শচীন টেন্ডুলকার। ব্যাঙ্গালোরে ১৯১ রান নিয়ে দিন শুরু করা টেন্ডুলকার করতে পেরেছেন টেস্ট ক্রিকেটে ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। হাতছানি দিচ্ছিল আরেকটি অর্জনও। ২৪০ করতে পারলে কুমার সাঙ্গাকারাকে টপকে বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি গড় হয়ে যেত টেন্ডুলকারের। সাঙ্গাকারার গড় এখন ৫৬.৮৬, কাল ২১৪ রানে আউট হওয়া টেন্ডুলকারের গড় ৫৬.৭৬। দুজনেরই সুযোগ আছে গড় আরও বাড়িয়ে নেওয়ার। বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই দুজনের পরেই আছেন জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের গড় ৫৫.০৭। তালিকায় পরের নামটি চমকে ওঠার মতো, জোনাথন ট্রট! ঠিক ৫৫ গড় ইংল্যান্ড ব্যাটসম্যানের, যদিও টেস্ট খেলেছেন মাত্র ১৩টি। একসময় ৫৭-র বেশি গড় ছিল রিকি পন্টিং ও রাহুল দ্রাবিড়ের। গত কয়েক বছরে গড় কমে পন্টিংয়ের হয়েছে ৫৪.৬৮, দ্রাবিড়ের ৫২.৬৪।