টেন্ডুলকারের জন্যই দুই ‘শত্রু’র মিলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরভজন উইকেট পেলে তাঁকে জড়িয়ে ধরছেন সাইমন্ডস, ডাগ-আউটে দুজন পাশাপাশি বসে, কথা বলতে বলতে মাঠ ছাড়ছেন একসঙ্গে—কিছুদিন আগেও এই দৃশ্যগুলো ছিল অকল্পনীয়। কিন্তু এই প্রায় অসম্ভবকে সম্ভব করেছে আইপিএল। আরও নির্দিষ্ট করে বললে শচীন টেন্ডুলকার! মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়কের জন্যই নাকি ভাজ্জি-সাইমোর সম্পর্কের বরফ গলেছে। দুজন এখনো ঠিক ‘বন্ধু’ হয়ে যাননি, তবে এখন তাঁরা এক অপরের ‘শত্রু’ও নন।আইপিএল নিলামের পরই অন্যতম আলোচিত বিষয় ছিল হরভজন সিং ও অ্যান্ড্রু সাইমন্ডসের একই দলে খেলার ব্যাপারটা। বছর তিনেক ধরেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলেচিত ‘শত্রু’ দুজন। শত্রুতার সূত্রপাত ২০০৮ সালের জানুয়ারিতে সিডনি টেস্টে। হরভজন তাঁকে ‘মাঙ্কি (বানর)’ বলেছেন—সাইমন্ডসের এই অভিযোগ, তারই সূত্র ধরে বর্ণবাদ বিতর্ক। অভিযোগের তদন্ত, শুনানি, তিন ম্যাচ বহিষ্কার হরভজন, প্রতিবাদে ভারতের দেশে চলে আসার হুমকি, আপিলের পর বহিষ্কারাদেশ প্রত্যাহার, দুই দলের বর্তমান-সাবেক ক্রিকেটারদের কথার লড়াই। সব মিলিয়ে সিডনি টেস্ট বিতর্ক ক্রিকেটে পরিচিত হয়ে আছে ‘মাঙ্কিগেট কেলেঙ্কারি’ নামে। ওই ঘটনার পর থেকে সাইমন্ডস-হরভজন একজন আরেকজনের ছায়াটিও মাড়াতে চাননি। আইপিএল শুরুরও পরও নাকি কিছুদিন দুজনের সম্পর্কটা স্বাভাবিক হয়নি। পরে টেন্ডুলকার উদ্যোগী হয়ে দুজনের সম্পর্ক স্বাভাবিক করেন। ব্যস, ‘মাঙ্কিগেট’ বিতর্কের সমাপ্তি! ওয়েবসাইট।