টেন্ডুলকারের পাশে দুই ডব্লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিন ইনিংসে করেছেন ২৯ রান। কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ৭৬ রান করলেও দ্বিতীয় ইনিংসে আবার সেই নড়বড়ে টেন্ডুলকার। মাত্র ৫ রান করে সোয়ানের শিকার। নাগপুর টেস্টের দল থেকে টেন্ডুলকারের বাদ পড়ার একটা আশঙ্কাও দেখছিলেন অনেকে। কিন্তু নির্বাচকেরা আস্থা রেখেছেন টেন্ডুলকারের ওপর। দুঃসময়ে টেন্ডুলকারের পাশে দাঁড়ালেন পাকিস্তানের সাবেক দুই পেসার ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরামও। তাঁদের দাবি টেন্ডুলকারকে ভারতের প্রয়োজন আরও এক বছর। ওয়াকার বলছেন, ‘এ মুহূর্তে ভারতীয় দলের যে অবস্থা...ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে আমরা যা দেখছি, আমার বিশ্বাস তাকে (টেন্ডুলকার) আরও ৬-৮ মাস দরকার হবে।’দিল্লিতে টিভি টুডে গ্রুপের ‘অ্যাজেন্ডা-আজ তাক’ কর্মসূচিতে অংশ নেওয়া ৪৬ বছর বয়সী আকরামও সাবেক বোলিং সঙ্গীর সঙ্গে সুর মিলিয়েছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে সে সর্বকালের অন্যতম সেরা। আমি জানি না এ মুহূর্তে তার অনুভূতি কী। তবে ২৩টি বছর আন্তর্জাতিক ক্রিকেটকে দেওয়ার পর খেলাটার প্রতি অনুরাগ-নিবেদন একই রকমভাবে বয়ে নেওয়াটা কঠিন। যদি আমাকে প্রশ্ন করেন, সে আরও ৬-৮ মাস কিংবা এক বছরও খেলতে পারে।’টেন্ডুলকারের সমালোচনা নিয়ে ওয়াকারের কথা, সমালোচনাই টেন্ডুলকারকে বিশেষ বানিয়েছে, ‘৬-৭ বছর ধরেই এসব কথাবার্তা হচ্ছে, শচীনের অবসর নেওয়া উচিত। আমি সব সময়ই দেখেছি, যখনই আপনি তার সমালোচনা করবেন, সে পারফরম্যান্স দিয়েই তা থেকে বেরিয়ে আসে। আর সবাই তখন তার ব্যাটিং নিয়ে কথা বলতে শুরু করে।’ এবারও কি তাই হবে? ওয়েবসাইট।