টেন্ডুলকারের ভাবনায় বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ বিশ্বকাপ জিততে না পারা, অনেকবারই বলেছেন শচীন টেন্ডুলকার। আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ পাবেন কয়েক মাস পর, ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপটা নিশ্চিতভাবেই হতে যাচ্ছে তাঁর শেষ বিশ্বকাপ। বিশ্বকাপটা ভাবাতে শুরু করেছে পাঁচটি বিশ্বকাপ খেলা টেন্ডুলকারকে। জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের জন্য প্রয়োজন দুর্দান্ত প্রস্তুতি ও ধারাবাহিকতা।রেকর্ডময় ক্যারিয়ারে আরেকটি পালক যোগ করেছেন চলতি কলম্বো টেস্টে, গড়েছেন ১৬৯ টেস্ট খেলার বিশ্ব রেকর্ড। বিশ্বকাপটা জিতলে পূর্ণতা পাবে অবিশ্বাস্য এক ক্যারিয়ার। প্রস্তুতি ভালো হলে ভারত বিশ্বকাপ জিততে পারে, ধারণা টেন্ডুলকারের, ‘দল হিসেবে এ মুহূর্তে আমরা ভালো খেলছি। এই ছন্দটা এখন আগামী বছরের টুর্নামেন্টে বয়ে নিয়ে যেতে হবে। আমার ধারণা, আমাদের প্রাক-টুর্নামেন্ট প্রস্তুতিটা হবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পুরো টুর্নামেন্টেই সেরা ফর্মে থাকাটা জরুরি।’ বিশ্বকাপে ৩৬টি ম্যাচ খেলেছেন টেন্ডুলকার, দুবার করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান। বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৭৯৬ রানের রেকর্ডটিও তাঁর। কিন্তু বিশ্বকাপের ট্রফিটা এখনো ছোঁয়া হয়নি। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়েছিল ভারত।শিরোপা জয়ে কোন দেশ ফেবারিট, এটা অবশ্য এখনো ঠিক নিশ্চিত নন লিটল মাস্টার, ‘আগামী বছরের টুর্নামেন্টে কে ভালো করবে, এটা বলা মুশকিল। আমার ধারণা, এটা নির্ভর করছে নিদিষ্ট দিনের পারফরম্যান্সের ওপর। শুরুতে কয়েকটি ম্যাচ জিতে যারা আত্মবিশ্বাস অর্জন করতে পারবে, তাদের সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।’আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে বসছে বিশ্বকাপ ক্রিকেটের দশম আসর। ওয়েবসাইট।