টেন্ডুলকারের মঞ্চে অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাল, ‘সব টিকিট বিক্রি হয়ে গেছে।’ কিন্তু শচীন টেন্ডুলকার যখন আউট হলেন, তখনো গ্যালারির কিছু অংশ ছিল ফাঁকা। টেন্ডুলকার আউট হওয়ার পর তো আরও ফাঁকা হয়ে গেল। যারা বাইরে ছিল, তাদের অনেকেই হয়তো আর ঢোকেনি। মাঠ থেকেও অনেকে ফিরে গেছে। তবে যারা ছিল, ইতিহাসের সাক্ষী হতে না পারলেও তারা দেখেছে এক তরুণের অসাধারণ কীর্তি।রবিচন্দ্রন অশ্বিন যখন ব্যাটিংয়ে নেমেছিলেন, ভারতকে তখন চোখ রাঙাচ্ছে ফলোঅন। হাতে ছিল ৪ উইকেট, ফলোঅন এড়াতে প্রয়োজন ছিল ৬০ রান। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই অসাধারণ এক সেঞ্চুরিতে ভারতকে বিব্রত হওয়া থেকে বাঁচিয়েছেন অশ্বিন। এর আগে তাঁর কাজ যেটি, সেই বোলিংয়েও নিয়েছেন ৫ উইকেট। এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট ছিল না ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবেরও! ভারতের মাত্র আর দুজনেরই আছে এই কীর্তি—১৯৫২ সালে ভিনু মানকড়, ১৯৬২ সালে পলি উমড়িগড়।গত ৬ নভেম্বর টেস্ট ক্যাপটা যখন পেয়েছিলেন, অশ্বিনের সামনে ছিল অনেক চ্যালেঞ্জ। ওয়ানডে ও টি-টোয়েন্টি বোলারের তকমা লেগে গিয়েছিল গায়ে। সেটিকে মিথ্যা প্রমাণ করার দায় ছিল। আর হরভজন সিংয়ের বদলে তাঁকে নেওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করার চাপ তো ছিলই। সব চাপকে জয় করে অশ্বিন জানিয়ে দিলেন, তিনি থাকতেই এসেছেন। হরভজনের ক্যারিয়ারের সামনেও ঝুলিয়ে দিয়েছে প্রশ্নবোধক চিহ্ন।সকালে ৪৪ রানের মধ্যে লক্ষ্মণ, টেন্ডুলকার ও ধোনিকে ফিরিয়ে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সব চাপা পড়েছে অশ্বিনের ব্যাটে। প্রথম টেস্ট ফিফটি করে অস্ট্রেলিয়াগামী বিমানে ওঠাও অনেকটা নিশ্চিত করে ফেলেছেন বিরাট কোহলি। ৮ উইকেট হাতে নিয়ে ১৮৯ রানে এগিয়ে উইন্ডিজ, এই টেস্ট এগিয়ে যাচ্ছে অনুমিত পরিণতির দিকেই—ড্র। ওয়েবসাইট।