প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকারের শাশুড়ি—সব ছাপিয়ে অ্যানাবেল মেহতার এটাই হয়তো এখন সবচেয়ে বড় পরিচয়। তাঁর আরও একটা পরিচয় বস্তিবাসীর দেবী। দীর্ঘ ৪০ বছর কাজ করেছেন সমাজের দরিদ্র, ক্ষুধার্ত ও অবহেলিত মানুষের জন্য। পঙ্গু শিশুদের নিয়ে কাজ করতে এই ব্রিটিশ মুম্বাইয়ে আসেন ১৯৬৬ সালে। ভারতীয় ব্যবসায়ী আনন্দ মেহতাকে বিয়ে করে ভারতেই থেকে যান, গড়ে তোলেন সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আপনালয়া’। বস্তির ছয় লাখেরও বেশি মানুষকে নিয়ে কাজ করেছেন। ৭৩ বছর বয়সেও বস্তির মানুষ তাঁকে টানে। সেদিন যেমন অ্যানাবেল বস্তিবাসীর কাছে ছুটে গেলেন, সময় কাটালেন অবহেলিত শিশুদের নিয়ে। ওয়েবসাইট।