টেন্ডুলকারের ৫১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল লাঞ্চে কী খেয়েছিলেন ডেল স্টেইন? খাবারের মেন্যুটা পৃথিবীর সব পেসারের জন্য অবশ্য জ্ঞাতব্য হয়ে থাকল। লাঞ্চের পর টানা ৫ ওভারে যে আগুন ঝরালেন, সেটি যে সব ফাস্ট বোলারের জন্য স্বপ্নের স্পেল।ওই ৫ ওভারে ৩ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন স্টেইন, বলা ভালো উইকেট দিতে বাধ্য করেছেন পূজারা আর ধোনিকে। পরে আবার ফিরে এসে তুলে নিয়েছেন হরভজন আর ইশান্তকে। লাঞ্চের আগে যাঁর বোলিং ফিগার ছিল ১৯-৭-৪২-১; লাঞ্চের পর সেটিই হয়ে গেল ৩১-১১-৭৫-৫।একসময় ভারতের বড় লিডটাই উঁকি দিচ্ছিল কেপটাউনে মেঘের ফাঁকে উঁকি দেওয়া সূর্যের মতো। কিন্তু ভারতীয় ইনিংসের মেরুদণ্ডের পর লেজেও স্টেইনের মোক্ষম আঘাত সেটি হতে দেয়নি। শচীন টেন্ডুলকারের ‘ক্যালিসীয়’ ১৪৬ রানের ইনিংসের পরও তাই লিডটা মাত্র ২ রানের। দ্বিতীয় ইনিংসে ৫০ রানের ওপেনিং জুটির পরও কাল শেষ বিকেলে চাপের মুখে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২ রানের ব্যবধানে হরভজনের জোড়া আঘাতে ফিরে গেছেন স্মিথ ও হ্যারিস। ওই দুই উইকেট হারিয়ে ৫০ রানের লিড নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকেরা।গম্ভীরকে নিয়ে তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিলেন টেন্ডুলকার। আগের দিনের ১৪২ রানের সঙ্গে কাল প্রথম ২০ ওভারে ৬২ রান যোগ হয় বিনা উইকেট খরচায়। দক্ষিণ আফ্রিকা তখন ১৫৮ রানে এগিয়ে, ভারতের হাতেও ৮ উইকেট। সেঞ্চুরির কাছাকাছি গম্ভীর, টেন্ডুলকারও নিকটবর্তী।লাঞ্চের আগের পরের ১০ ওভারে স্টেইনের ওই দাপট, এর আগের ১০ ওভারে হ্যারিস। গম্ভীরকে ৯৩ রানে ফিরিয়ে ভেঙেছেন ১৭৬ রানের জুটি। এরপর অপ্রত্যাশিত রান আউট করেছেন লক্ষ্মণকে। টেন্ডুলকারের ব্যাট থেকে সজোরে ছুটে আসা বলে হাত লাগালেও ক্যাচটা নিতে পারেননি বোলার হ্যারিস। কিন্তু হাত থেকে ফসকে যাওয়া বলটাই ভেঙে দিয়েছে উইকেট, লক্ষ্মণের ব্যাট তখন ক্রিজের বাইরে!৩২ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ভারত লাঞ্চে গেছে ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে। লাঞ্চের দুই ওভার আগে নতুন বল নেন স্মিথ। তখন এক ওভার বল করে হাত মকশ করে রেখেছিলেন স্টেইন। বিরতিতে তরতাজা হয়ে এসে আগুন ঝরিয়েছেন। সুইং বোলিংয়ের অনুপম এক প্রদর্শনী। টেন্ডুলকার নিজেও অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিলেন স্টেইনের বিপক্ষে। চাপ থেকে বেরিয়ে আসতে তাই চড়াও হন মরকেলের ওপর। ছয় মেরে পূর্ণ করেন ৫১তম সেঞ্চুরি, পরের বলেই চার।পূজারা-ধোনিকে হারানোর পর হরভজনের সঙ্গে ৭৬ রানের জুটিও গড়েছিলেন টেন্ডুলকার। আবারও স্টেইনের আঘাত। হরভজনের পরে ইশান্তকেও তুলে নেন। এর মাঝে কাঁটা হয়ে থাকা টেন্ডুলকারকে ফেরান মরকেল। শেষ দিকে ধুমধাড়াক্কা ব্যাট চালানো জহিরও মরকেলের শিকার হলে ৩৬৪ রানে অলআউট ভারত। ওয়েবসাইট।ভাজ্জির গড়৪ নভেম্বর থেকে ৪ জানুয়ারি—দুই মাসে হরভজনের ব্যাটিং গড় ৫১!