প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুদ্ধশ্বাসে বাসস্টেশনে এসেই জোরে একটা নিশ্বাস ছাড়লেন তিনি। নাহ্, বাসটা ধরা গেল না! যেতে হবে সেই অল ইংল্যান্ড টেনিস ক্লাবে, উইম্বলডনের মেয়েদের ফাইনাল আছে না! কিন্তু বাস তো ছেড়ে গেছে, এখন উপায়? পরের বাসটার আসতেও দেরি আছে, ততক্ষণে খেলা শুরু হয়ে যাবে। এই বিদেশবিভুঁইয়ে এখন বাহন কোথায় পাবেন শচীন টেন্ডুলকার? পরশু বুদ্ধি করে ইনস্টাগ্রামে তাই একটা পোস্ট দিলেন, ‘গ্রেট হেসলি অক্সফোর্ডশায়ারে বাস মিস করেছি, কেউ কি আমাকে একটা লিফট দিতে পারেন?’ সঙ্গে সঙ্গেই সেখানে উত্তর আসতে লাগল, এক ভক্ত উপস্থিত গাড়ি নিয়ে। শচীন টেন্ডুলকারের খেলা দেখতে আর অসুবিধাই হলো না। ক্রিকেট কিংবদন্তিকে গাড়ির জন্য সাহায্য চাইতে হয়, ভারতে এটা কল্পনা করা যায়! আইএনএস।