টেবিল টেনিস শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোটো উন্মুক্ত টেবিল টেনিসের পাঁচটি ইভেন্টের চারটি শেষ হয়েছিল গত জুলাইয়ে। কাল শুরু হয়েছে টুর্নামেন্টের বাকি পুরুষ এককের ফাইনাল। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতেই খেলা শেষ করলেন মানস, মাহবুব, রকি, জাভেদরা। কাল প্রথম দিনে জয় পেয়েছেন মানস, রকি, তুহিন, সমির, মাহবুব, পলাশ, হাসিফ ও জাভেদ। উডেনফ্লোর জিমনেসিয়ামে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থাকলেও সেটা চালু করা হয়নি। আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া নাকি এসি চলবে না, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এমন নির্দেশনা দেওয়া আছে বলে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হুদা।