টেরি আরও দুই ম্যাচ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল কার্ড দেখে এক ম্যাচ মাঠের বাইরে কাটিয়েছেন। তবে জন টেরির শাস্তিটা এখানেই শেষ হচ্ছে না। চেলসির এই অধিনায়ককে আরও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রতিপক্ষ বার্সেলোনার স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজকে পেছনে থেকে হাঁটু দিয়ে আঘাত করেন টেরি। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। এ কারণে স্বয়ংক্রিয়ভাবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লিগের ফাইনালে দর্শক হয়ে থাকতে হয় টেরিকে।উয়েফা আজ জানিয়েছে, সহিংস আচরণ করে সানচেজকে আঘাত করার কারণে আরও ইউরোপীয় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফার শৃঙ্খলা-বিষয়ক কমিটি।উয়েফার এই শাস্তিটাই অবশ্য চূড়ান্ত নয়। এর বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে টেরি বা তাঁর দল চেলসি। তবে উয়েফার বর্তমান রায় বহাল থাকলে আগস্টে ইউরোপা লিগ-জয়ী অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে সুপার কাপের ম্যাচে মাঠের বাইরে কাটাতে হবে টেরিকে। চেলসি অধিনায়ককে দর্শক হয়ে থাকতে হবে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বে চেলসির প্রথম ম্যাচেও। সূত্র: ওয়েবসাইট।