টেলর নেই বলেই উদ্বিগ্ন ম্যাককালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিতভাবে অধিনায়ক পরিবর্তন যে নিউজিল্যান্ডের ক্রিকেটের পথচলা আরও কঠিন করে দিল, সেটা এক দিন পরই স্পষ্ট করে দিলেন ব্রেন্ডন ম্যাককালাম। রস টেলরকে সরিয়ে গত পরশুই অধিনায়ক করা হয়েছে ম্যাককালামকে। সেই ম্যাককালামই কাল বললেন, টেলরকে নিয়ে তিনি উদ্বিগ্ন। টেলরবিহীন নড়বড়ে দল নিয়ে কীভাবে চলবেন, তা বুঝতে পারছেন না। বিশেষ করে, সামনেই যখন দক্ষিণ আফ্রিকা সফরের কঠিন চ্যালেঞ্জ।পরশুই আকার-ইঙ্গিতে টেলর বুঝিয়ে দিয়েছিলেন, গত জুলাইতে কোচের দায়িত্ব নেওয়া মাইক হেসনের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্কের কথা। কাল আর কোনো আড়াল করেননি। উইকেন্ড হেরাল্ড-এর কাছে স্পষ্টই জানিয়ে দিলেন, কোচ হেসন তাঁকে কখনোই সহযোগিতা করেননি, ‘এটা আমার জন্য বড় কোনো ধাক্কা নয়। কারণ, আমার অধিনায়কত্বের পুরো সময়ে হেসন কখনোই আমাকে সমর্থন করেননি। তবে আমি বিস্মিত হয়েছি, সিদ্ধান্ত নেওয়ার সময়টার কথা ভেবে।’ অধিনায়কত্বে ঘাটতি ছিল স্বীকার করে টেলর এটাও বলেছেন, জন রাইট কোচ থাকার সময়টায় তিনি অনেক কিছু শিখেছিলেন।শ্রীলঙ্কা সফরের মাঝপথেই হেসন টেলরকে জানিয়ে দেন, অধিনায়ক হিসেবে তিনি উপযুক্ত নন। শ্রীলঙ্কা সফরের পর তিনি আর তাঁকে অধিনায়ক দেখতে চান না। দেশে ফিরে টেলরকে শুধু টেস্ট অধিনায়ক থাকার প্রস্তাব করলেও দুই অধিনায়ক-তত্ত্বে রাজি হননি টেলর। উল্টো বিশ্রাম চেয়ে দল থেকেও সরে দাঁড়িয়েছেন সাময়িকভাবে। তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ম্যাককালামের নিউজিল্যান্ড। কিন্তু দলের সঙ্গে যাচ্ছেন না টেলর। ওয়েবসাইট।