প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনাৎ জয়াসুরিয়াকে পেছনে ফেলে দিলেন ব্রেন্ডন টেলর। জিম্বাবুয়ে অধিনায়ক শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে টপকে এখন বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান করা ওয়ানডে ব্যাটসম্যান। পরশু দ্বিতীয় ওয়ানডেতে ৩৭ রান করেই টেলর টপকেছেন জয়াসুরিয়াকে। বাংলাদেশের বিপক্ষে ৩৯ ম্যাচের ৩৮ ইনিংসে ২৯.৫৪ গড়ে ১০৩৪ রান টেলরের। ২২ ম্যাচে জয়াসুরিয়ার রান ১০৩০। বাংলাদেশের বিপক্ষে এক হাজার রান করা ব্যাটসম্যান এই দুজনই। ৯০০-এর বেশি রান আছে তিনজনের—শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৯৬৩), জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা (৯৫৭) ও এলটন চিগুম্বুরার (৯৪৯)।