প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে ৭১ ও অপরাজিত ১০৫। ম্যান অব দ্য ম্যাচও। সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলতে যা বোঝায়, তা-ই দিলেন জিম্বাবুয়ের অধিনায়ক। সাড়ে ছয় বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন টেস্ট বলে তাঁর আনন্দটা আরও বেশি। সেঞ্চুরি করেই নাম লিখিয়েছেন রেকর্ড বইতে। টেলরের আগে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি ছিল মাত্র ছয়জনের। প্রথমজন টেস্ট ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান অস্ট্রেলিয়ার বিলি মারডক। তালিকার পরের দুজনও অস্ট্রেলিয়ান—হ্যারি ট্রট ও মন্টি নোবল। দক্ষিণ আফ্রিকার হার্বি টেলর ও নিউজিল্যান্ডের জিওফ র্যাবোনেরও আছে এই কৃতিত্ব। ব্রেন্ডন টেলরের ঠিক আগের জনও জিম্বাবুইয়ান। ডেভ হাউটনের সেই সেঞ্চুরি ছিল নিজের এবং দেশের টেস্ট অভিষেকেই।