টেলরের শক্তি বোলিং!
১-১-এ সমতা। স্বেচ্ছানির্বাসন কাটিয়ে ফেরার পর জিম্বাবুয়ের জয়-পরাজয় সমান। বাংলাদেশের বিপক্ষে ১৩০ রানের জয়ের পর পাকিস্তানের কাছে ৭ উইকেটে হার। নতুন যুগে আজ তৃতীয় টেস্টটি যেন জিম্বাবুয়ে খেলতে নামছে অসম্ভব এক স্বপ্ন নিয়ে! টেস্টে নিউজিল্যান্ড জিম্বাবুয়ের জন্য এমনিতেই এক অনতিক্রম্য এক দল। তবে আজ শুরু বুলাওয়ের কুইন্সপার্ক ক্লাবে সিরিজের একমাত্র টেস্টে নিউজিল্যান্ডের চেয়েও বড় প্রতিপক্ষ চোট।আঙুলের চোটে খেলতে পারছেন না দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার টাটেন্ডা টাইবু। পায়ের চোট এক মাস ধরে প্রথম শ্রেণীর ক্রিকেটের বাইরে রেখেছে বাংলাদেশের বিপক্ষে জয়ের নায়ক ব্রায়ান ভিটরিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টেও তিনি দর্শক। সংশয়ে ছিল অলরাউন্ডার এলটন চিগুম্বুরাকে নিয়েও। কিন্তু শেষ পর্যন্ত তিনি খেলতে পারছেন।চোট আছে সফরকারী নিউজিল্যান্ড শিবিরেও। পেসার কাইল মিলস আগেই ছিটকে গেছেন দলের বাইরে। তাঁর সঙ্গে যোগ দিলেন জেসি রাইডারও। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বল করতে গিয়ে পায়ের পেশিতে চোট পেয়েছেন। এ দুজনের জায়গায় নতুন করে কাউকে নেওয়া হয়নি। মানে নিউজিল্যান্ডের ১৫ সদস্যের টেস্ট দল এখন নেমে এসেছে ১৩ জনে। এতেও কিউইরা উদ্বিগ্ন নন। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজটিও জিতেছে নিউজিল্যান্ড। পরিসংখ্যানও সফরকারীদের পক্ষে। দুই দল খেলেছে ১৩টি টেস্ট। জিম্বাবুয়ে জয়শূন্য। নিউজিল্যান্ড জিতেছে ৭টিতে। ২০০৫ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে নিউজিল্যান্ড দুটি টেস্টই জিতেছিল ইনিংস ব্যবধানে। বুলাওয়ের পরিসংখ্যানেও একই ছবি। ১৮টি টেস্ট খেলে জিম্বাবুয়ে একবার মাত্র জিতেছে। সেটি বাংলাদেশের বিপক্ষে, ২০০১ সালে। তিনটি টেস্টের দুটিতেই জিতেছে নিউজিল্যান্ড।পরিসংখ্যানের সঙ্গে রস টেলরের আরেক ভরসা ড্যানিয়েল ভেট্টোরি। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ না খেললেও একমাত্র টেস্টে খেলছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। এই ভেট্টোরি আবার ব্রেন্ডন টেলরের আতঙ্ক। তবে সব ভয়কে দূরে ঠেলে জিম্বাবুয়ে অধিনায়ক বোলিংকে শক্তির উৎস হিসেবে নিয়ে নামছেন সামনে তাকিয়ে। ওয়েবসাইট।