টেলিগ্রাফ স্কুল দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় অনুষ্ঠানরত ২৫তম টেলিগ্রাফ স্কুল দাবায় ষষ্ঠ রাউন্ড শেষে তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পাঁচ পয়েন্ট নিয়ে ১৯ জনের সঙ্গে যৌথভাবে রয়েছে তৃতীয় স্থানে। নুশরাত জাহান নাফিসা সাড়ে তিন পয়েন্ট, আসবাবুর রহমান
তাইফ আড়াই ও মাহফুজুর রহমান সাইফ আধা পয়েন্ট পেয়েছে। গতকাল ষষ্ঠ রাউন্ডে ফাহাদ ভারতের সমীপ রায়কে, নাফিসা ভারতের দেবাদ্রুতি ব্যানার্জিকে হারিয়েছে। বিজ্ঞপ্তি।