টেলিগ্রাফ স্কুল দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার টেলিগ্রাফ স্কুলদাবায় নবম হয়েছে ফিদে মাস্টার ফাহাদ রহমান। ৯ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে নবম হয়েছে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। শেষ রাউন্ডে ফাহাদ হেরেছে ভারতের মিত্রভা গুহর কাছে। ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের আন্তর্জাতিক মাস্টার দীপ্তায়ন ঘোষ। প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ, নেপাল ও যুক্তরাষ্ট্রের ৪০১ জন ছাত্রছাত্রী অংশ নেয়।