টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক মাস ধরে ক্রীড়া সাংবাদিকদের মানোন্নয়নে কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এরই ধারাবাহিকতায় কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলার সভাকক্ষে হয়ে গেল টেলিভিশন সাংবাদিকতা-বিষয়ক কর্মশালা। এতে টিভি রিপোর্টিংয়ের ওপর মূল আলোচনা করেন চ্যানেল একাত্তরের ক্রীড়া সাংবাদিক পার্থ তানভীর নভেদ্। পৃষ্ঠপোষণায় ঠিকানা গ্রুপ।