টেলিভিশনেও রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে তো গোল হচ্ছেই, ব্রাজিল বিশ্বকাপ ‘গোল’ দিয়ে দিচ্ছে টেলিভিশন সম্প্রচারেও। প্রথম রাউন্ডের ম্যাচগুলোই ভেঙে ফেলছে খেলা দেখার রেকর্ড। শুরু প্রথম ম্যাচেই। ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচটি ২০১৪ সালে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি দেখা টিভি অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার মতো কম ফুটবলভক্ত দেশেও সাড়া ফেলেছে বিশ্বকাপ। ঘানা-যুক্তরাষ্ট্রের ম্যাচটা যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১ কোটি ১১ লাখ দর্শক উপভোগ করেছেন। বিশ্বকাপ ইতিহাসেই সংখ্যাটা সর্বোচ্চ। এএফপি।