টেস্ট অধিনায়ক ক্রেমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ২০ মাস আগে জিম্বাবুয়ের সর্বশেষ যে দলটি টেস্ট খেলেছিল বাংলাদেশের বিপক্ষে, সেই দলটিতে ছিলেন না গ্রায়েম ক্রেমার। ২৯ বছর বয়সী সেই ক্রেমারই এবার জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক। ২৮ জুলাই শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ক্রেমারকে অধিনায়ক করে গতকাল দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ১৬ সদস্যের দলে নেই ওপেনার ভুসি সিবান্দা। ঠাঁই পেয়েছেন আগে টেস্ট না খেলা অলরাউন্ডার চামু চিবাবা। ক্রিকইনফো।