টেস্ট অধিনায়ক রামদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে অধিনায়কত্ব আগেই ছাড়তে হয়েছিল ডোয়াইন ব্রাভোর কাছে। এবার ড্যারেন স্যামি টেস্ট অধিনায়কত্বও হারালেন। ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ রামদিন। টি-টোয়েন্টির অধিনায়কত্ব অবশ্য স্যামির কাঁধেই থাকছে। তার মানে, তিন ধরনের ক্রিকেটে এখন ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব তিন অধিনায়কের কাঁধে।
কাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার পরই টুইটারে রামদিনকে অভিনন্দন জানিয়েছেন স্যামি। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে রামদিনের। তবে এর আগে ওয়েস্ট ইন্ডিজকে তিনটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডেতে নেতৃত্বে দিয়েছেন তিনি। ওয়েবসাইট।