টেস্ট অভিষেকের অপেক্ষায় সুনীল নারাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হলেও এখন পর্যন্ত টেস্ট খেলার সুযোগ পাননি সুনীল নারাইন। এবার চলমান ইংল্যান্ড সফরে হয়তো সেই সুযোগটা পেতে যাচ্ছেন এই ডান হাতি অফস্পিনার। পেসার কেমার রোচ ইনজুরির কবলে পড়ায় দলে ডাক পেয়েছেন নারাইন।সদ্য শেষ হওয়া আইপিএলের পঞ্চম আসরে দুর্দান্ত বোলিং করেছেন সুনীল নারাইন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২৪টি উইকেট নিয়েছেন ত্রিনিদাদের এই অফস্পিনার। এ তাক লাগানো পারফরমেন্সের সুবাদেই হয়তো এবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেকও হয়ে যেতে পারে নারাইনের। এর আগে দেশের হয়ে মাত্র আটটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাঁর।ইনজুরির কবলে পড়ে গতকাল বুধবার ওয়েস্ট ইন্ডিজে ফিরে গেছেন পেসার কেমার রোচ। গত দুইটি টেস্টে তিনি নিয়েছিলেন আটটি উইকেট। এখন তাঁর জায়গায় টেস্ট অভিষেকের সুযোগ পেলে সুনীল নারাইন নিজেকে প্রমাণ করতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।ইংল্যান্ড সফরে দুটি টেস্টেই হেরে ইতিমধ্যেই সিরিজটা হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন আগামী ৭ জুন থেকে বার্মিংহ্যামে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে সফরকারীরা। রয়টার্স