টেস্ট ক্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮১ ম্যাচে ৭০ টেস্ট ক্রিকেটার। বাংলাদেশ কি মুড়িমুড়কির মতোই বিলাচ্ছে টেস্ট ক্যাপ? প্রশ্নটা মনে আসতেই পারে। তবে জেনে অবাক হবেন, ১০টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে প্রথম ৮১ টেস্টে সবচেয়ে কম খেলোয়াড় খেলেছেন বাংলাদেশ দলেই। অবশ্য শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েও নিজেদের প্রথম ৮১ ম্যাচে টেস্ট ক্যাপ দিয়েছে ৭০ ক্রিকেটারকে। প্রথম ৮১ ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেছেন ৭৬ জন ও অস্ট্রেলিয়ার ৯১ জন। বাকি পাঁচটি দলের সংখ্যাটা ছাড়িয়েছিল ১০০! ভারত (১০৫), ওয়েস্ট ইন্ডিজ (১০৯), নিউজিল্যান্ড (১১৫), ইংল্যান্ড (১৪১) ও দক্ষিণ আফ্রিকা (১৪৫)। দক্ষিণ আফ্রিকার অবশ্য প্রথম ৮১ টেস্ট খেলতে সময় লেগেছিল ৪৬ বছর।