টেস্ট ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ টেস্ট অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের আরও দুই ক্রিকেটারের। ইলিয়াস সানি ও নাসির হোসেনকে নিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটারের সংখ্যা দাঁড়াবে ৬১। অবশ্য বাংলাদেশের টেস্ট অভিষেকের পর থেকে গত ১১ বছরে সবচেয়ে বেশি টেস্ট খেলোয়াড় পেয়েছে আজকের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই সময়ে মোট ৮২ জন খেলোয়াড় খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। ৭৩ জন খেলোয়াড় নিয়ে ইংল্যান্ড আছে দুইয়ে। এরপর পাকিস্তান (৭১), ভারত (৬১), শ্রীলঙ্কা (৬১), অস্ট্রেলিয়া (৫৯), নিউজিল্যান্ড (৫৮), দক্ষিণ আফ্রিকা (৪৮) ও জিম্বাবুয়ে (৫২)।