টেস্ট ক্রিকেটে দশকপূর্তির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটের ১০ বছর উদ্যাপনে ২২ জানুয়ারি বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক গ্রামীণফোন। জাতীয় দলের সাবেক ও বর্তমান সব ক্রিকেটার অনুষ্ঠানে আমন্ত্রিত। অনুষ্ঠান শুরু বিকেল ৫টায়। ক্রিকেটারদের কাছে এরই মধ্যে আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছে বিসিবি। আজকের মধ্যে যাঁরা আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারেননি তাঁদের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির অভ্যর্থনা ডেস্ক থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানের দিন আর্মি স্টেডিয়ামের আলাদা কার্ড বুথ থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিজ্ঞপ্তি।