টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত স্ট্রাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টির রমরমার ফলে টেস্ট ক্রিকেটের ওপর পড়েছে অন্ধকার ছায়া। আর এই ব্যাপারটি নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। সীমিত ওভারের খেলাগুলো সম্প্রচার করে টেলিভিশন চ্যানেলগুলো বেশি মুনাফা অর্জনের সুযোগ পাচ্ছে বলেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে যাওয়া এই অধিনায়ক।দ্য টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে স্ট্রাউস বলেছেন, ‘আমি টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে উদ্বেগে আছি। দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট-জনপ্রিয় দেশেও টেস্টে দর্শকের পরিমাণ প্রত্যাশার তুলনায় অনেক কম। আমরা যদি এ রকম ভাবি যে টেস্ট ক্রিকেট আগের মতো জনপ্রিয় অবস্থাতেই থাকবে, তাহলে আমাদের সতর্ক হওয়া উচিত। এ ছাড়া আমরা টেস্ট ক্রিকেটের কবর নিজেরাই খুঁড়তে থাকব।’ সম্প্রতি ২০১৩ সালে অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপটি আরও চার বছর পিছিয়ে দেওয়ার কথাবার্তা ওঠার ফলে শঙ্কাটা আরও বেড়ে গেছে স্ট্রাউসের। পরবর্তী গ্রীষ্মে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজটাও পাঁচটি ম্যাচের বদলে তিনটিতে কমিয়ে নিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আর এসব পদক্ষেপ যারপরনাই অবাক করেছে স্ট্রাউসকে। তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি না, কীভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজটা একটা গৌরবের লড়াই। যেটা সব সময়ই পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার দাবি করে।’ ওয়েবসাইট।