টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে চায় ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত অ্যাশেজ টেস্ট জয়ের পরই টেস্ট ক্রিকেটে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছিল ইংল্যান্ড। আর এবার দেশের মাটিতে ভারতকে বিধ্বস্ত করে আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম স্থানটাও দখল করেছে স্ট্রাউস-বাহিনী। শুধু সিরিজ জয়ই না, ভারতকে বিধ্বস্ত করে হোয়াইটওয়াশের লজ্জাতেও ডুবিয়েছে তারা। এবার টেস্টের এই ১ নম্বর দলের লক্ষ্য আইসিসি আয়োজিত প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে। ২০১৩ সালে অনুষ্ঠেয় এই চ্যাম্পিয়নশিপ শিরোপাটা জেতার প্রত্যয়ই ঝড়ে পড়েছে ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রডের কণ্ঠে।গত শনিবার এক সাক্ষাত্কারে ব্রড বলেছেন, ‘এখন আমাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে আমাদের এটা জেতার অনেক সম্ভাবনা আছে। কারণ প্রথমত, আমরা অনেক ভালো খেলছি। আর দ্বিতীয়ত, ফাইনালে যদি আমরা ড্র করি, তাহলেও শিরোপা আমাদের কাছেই থাকবে।’ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটাতে একটি হ্যাটট্রিকসহ ২৫টি উইকেট নিয়েছেন ব্রড। তবে এর আগে সময়টা খুব ভালো যাচ্ছিল না এই ইংলিশ পেসারের। সিরিজের প্রথম টেস্টে দলে জায়গা পাবেন কি না, তা নিয়েও ছিল সংশয়। তবে দুর্দান্ত বোলিং দিয়ে শেষ পর্যন্ত নিজের সামর্থ্য বেশ ভালোমতোই প্রমাণ করেছেন তিনি। আর এই উন্নতির জন্য নটিংহ্যামশায়ারের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলাটা অনেক কাজে দিয়েছে বলে জানিয়েছেন ব্রড। বলেছেন, ‘শ্রীলঙ্কা সফরের পর, আমাকে বুঝতে হয়েছে যে আমি কী ধরনের বোলার হতে চাই। আর টেস্টে উইকেট নেওয়ার সব থেকে ভালো উপায় কী। আমার ক্যারিয়ারে প্রথমবারের মতো আমি প্রচুর চাপের মুখে পড়েছিলাম। কিন্তু এরপর লর্ডসে ৪ উইকেট নেওয়ার ফলে আমি সত্যিই বুঝে নিয়েছিলাম যে সিরিজের বাকি ম্যাচগুলোতে আমাকে কীভাবে বল করতে হবে।’ ইএসপিএন।