টেস্ট চ্যাম্পিয়নশিপ পেছাচ্ছে চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশঙ্কাটাই সত্যি হলো। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে—এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার আর কোনো গুঞ্জন নয়। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত নিজেই জানালেন, ২০১৩ সালে শীর্ষ চারটি দলকে নিয়ে টেস্ট টুর্নামেন্ট আয়োজন হচ্ছে না। সেটি পিছিয়ে গেল ২০১৭ সাল পর্যন্ত।‘আমি চিন্তিত যে এটা ২০১৩ সালে হচ্ছে না। আইসিসির সর্বশেষ বোর্ডসভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০১৭ সালে প্রথম সুযোগেই এটি আয়োজন করা হবে। খুব দ্রুত এটা আয়োজন করতে না পারাটা হতাশার। কিন্তু ২০১৫ পর্যন্ত সূচি আমাদের আগে থেকেই ঠিক করে রাখা।’ দুবাইয়ে পাকিস্তান-শ্রীলঙ্কার ওয়ানডে দেখতে এসে বলেছেন লরগাত।মূলত সম্প্রচারকদের অনাগ্রহের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ পিছিয়ে গেল। টেস্টের চেয়ে ওয়ানডে সম্প্রচারকদের কাছে বেশি লাভজনক। এ কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের বদলে ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের চাপ ছিল আইসিসির সরকারি সম্প্রচারক ইএসপিএন-স্টারের। রয়টার্স।