টেস্ট ছাড়লেন স্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যারেন স্যামি
ড্যারেন স্যামি

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ড্যারেন স্যামি। অধিনায়কত্ব খোয়ানোর কয়েক ঘণ্টা পরই পরশু টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবীয় অধিনায়ক। তাই ৩৮ টেস্টেই থেমে গেলে সেন্ট লুসিয়ার প্রথম টেস্ট ক্রিকেটারের ক্যারিয়ার। টেস্ট ছাড়লেও টি-টোয়েন্টি ও ওয়ানডে চালিয়ে যাওয়ার ইচ্ছের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়েই জানিয়েছে স্যামির সিদ্ধান্ত। এএফপি।
২০০৭ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন স্যামি। টেস্ট ক্যারিয়ারে ওটাই হয়ে আছে এই অলরাউন্ডারের সেরা বোলিং। বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে ২০১০ সালে গেইল অধিনায়কত্ব খোয়ালে দায়িত্ব পান এই আমুদে ক্রিকেটার। দলে যাঁর জায়গা পাকা ছিল না সেই স্যামির নিয়োগটা বিস্ময় হয়েই এসেছিল। স্যামির অধিনায়কত্বে ৩০ ম্যাচের আটটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, হেরেছে ১২টিতে। মোট জয়ের  ছয়টিই নিউজিল্যান্ড, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা ম্যাচে পাওয়া। গত বছর ভারত ও নিউজিল্যান্ড সফরের ব্যর্থতাই সমালোচকদের খোরাক জোগায়। এরপরই এই পালাবদল।

স্যামির টেস্ট ক্যারিয়ার

ম্যাচ        রান            উইকেট

৩৮           ১৩২৩             ৮৪