টেস্ট দল থেকে বাদ রাজ্জাক-শফিউল-আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের ওয়ালন টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে দলে খেলা অলক কাপালী, মোহাম্মদ আশরাফুল, শফিউল ইসলাম ও অফস্পিনার আবদুর রাজ্জাক সুযোগ পাননি এই টেস্ট দলে। প্রায় এক বছর পর টেস্ট দলে খেলার সুযোগ পেতে যাচ্ছেন পেসার শাহাদাত হোসেন। তাঁর সঙ্গে দলে ঢুকেছেন ডানহাতি ব্যাটসম্যান রকিবুল হাসানও। ওয়ানডে দলে জায়গা না পেলেও ১৪ সদস্যের টেস্ট দলে সুযোগ পেয়েছেন এ দুই ক্রিকেটার। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্টটি হবে ২১—২৫ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ২৯ অক্টোবর—২ নভেম্বর।টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক/উইকেট কিপার), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, রকিবুল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, শাহরিয়ার নাফীস, রুবেল হোসেন, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম ও মোহাম্মদ ইলিয়াস। ক্রিকইনফো।