টেস্ট দল থেকে হিউজ, খাজা বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে মেলবোর্নে আগামী সপ্তাহে শুরু হতে চলা সিরিজের উদ্বোধনী টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান ফিলিপ হিউজ ও উসমান খাজা।আজ বুধবার ঘোষিত ১৩ সদস্যের দলে অসি নির্বাচকেরা রেখেছেন এড কোওয়ান ও বেন হিলফেনহাসকে। তবে দলে জায়গা পাননি ইনজুরিতে থাকা অলরাউন্ডার শেন ওয়াটসন ও ফাস্ট বোলার রায়ান হ্যারিস।অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জন ইনভেরারিটি বলেছেন, ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি ওয়াটসন। আর ইনজুরি কাটিয়ে বল করার মতো যথেষ্ট সক্ষমতা অর্জন করতে পারেননি হ্যারিস। এ কারণে দুজনকেই টেস্ট দলের বাইরে রাখা হয়েছে। ওয়েবসাইট।অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ব্রাড হাডিন, ড্যান ক্রিস্টিয়ান, এড কোওয়ান, বেন হিলফেনহাস, মাইক হাসি, নাথান লিওন, শন মার্শ, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং, পিটার সিডল, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।