টেস্ট দলে রাজ্জাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক দলে ছিলেন। বাদ পড়েন ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার সময়। তবে বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের অনুরোধে শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাককে।ক্রিকইনফো জানিয়েছে, কাল সোমবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রাজ্জাকের। ৩০ বছর বয়সী রাজ্জাক টেস্টে অনিয়মিত। সর্বশেষ তিনি টেস্ট খেলছেন ২০১১ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে।বাংলাদেশ দলের প্রধান নির্বাচক আকরাম খান বলেন, শ্রীলঙ্কায় দলের ম্যানেজমেন্টের একটা অনুরোধ পেয়েছি। তাদের চাহিদা অনুযায়ী দলের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজ্জাক।