টেস্ট দলেও নেই গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস গেইলের সঙ্গে ১৪ জুনের সভা পণ্ড হওয়ার পর গত পরশু নির্বাচকদের নিয়ে বৈঠকে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। বৈঠকে গেইলের বিষয়ে কোনো ইতিবাচক সমাধান তো হয়ইনি, বরং গেইলের আন্তর্জাতিক ক্যারিয়ারকে ফেলে দেওয়া হয়েছে অনিশ্চয়তার বৃত্তে।বোর্ড-নির্বাচকমণ্ডলী সভার পরই ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ সদস্যের এই দলে ক্রিস গেইল নেই। মানে ওয়ানডে সিরিজের মতো প্রথম টেস্টেও উপেক্ষিত বিস্ফোরক ওপেনার। সভায় গেইল বিষয়ে একটা সিদ্ধান্তই হয়েছে—বোর্ড প্রশাসকদের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে তাঁকে একটা চিঠি দিয়ে ডব্লুআইসিবির ভবিষ্যৎ পরিকল্পনাটা জানিয়ে দেওয়া হবে।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটি হয়েছে কিংসটনের স্যাবাইনা পার্কে। যে ম্যাচে স্বাগতিকেরা জেতে ৭ উইকেটে। এই স্যাবাইনা পার্কেই কাল শুরু হচ্ছে তিন টেস্ট সিরিজের প্রথমটি। ওই জয়ের অনুপ্রেরণা নিয়েই তাই টেস্টে নামতে পারছে ড্যারেন স্যামির দল।প্রথম টেস্টের দলে গেইল না থাকলেও আছেন গেইলের মতোই বোর্ডের বিরোধিতা করে রেডিও সাক্ষাৎকার দেওয়া শিবনারায়ণ চন্দরপল। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট এবং ভারতের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজ মিস করা চন্দরপলকে দলে নেওয়া হলেও টেস্টের আগে তাঁর সঙ্গে বোর্ড কর্তারা আলোচনায় বসবেন বলে খবর।দলে ফিরেছেন পাকিস্তান সিরিজে হতাশ করা ব্রেন্ডন ন্যাশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের চার ইনিংসেই স্পিনারদের শিকার হয়েছিলেন। এর পরও টেস্টের এক নম্বর দল ভারতের শক্তিশালী স্পিন আক্রমণের বিপক্ষে ন্যাশকে দলে নেওয়া হয়েছে লোয়ার-অর্ডারে ব্যাটিং শক্তি বৃদ্ধির আশায়। ন্যাশ আবার দলে ফিরেছেন সহ-অধিনায়ক হিসেবে। টেস্ট দলে ফিরেছেন ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে খেলা ওপেনার আদ্রিয়ান বারাথও।স্যাবাইনা পার্কের পিচ মানেই ঘাসে ভরা সবুজ উইকেট, পর্যাপ্ত বাউন্স। ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের দলেও তাই তিনজন ফাস্ট বোলার—রবি রামপল, কেমার রোচ এবং দীর্ঘদিন পর দলে ফেরা ফিদেল এডওয়ার্ডস। ৪৩টি টেস্ট খেলা এডওয়ার্ডস দলে ফিরলেন প্রায় দুই বছর পর। ২০০৯ ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে দলে বাইরে ছিলেন তিনি। ভারতের বিপক্ষে ওয়ানডেতে ভালো খেলেও বাদ পড়েছেন আন্দ্রে রাসেল। তৃতীয় ওয়ানডে ৯২ রানের ইনিংস ছাড়াও ৩৫ রানে ৪ উইকেট নিয়ে শেষ ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ডানহাতি এই পেসার। বাদ পড়াদের তালিকায় আছেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও। ওয়েবসাইট।১ম টেস্টের উইন্ডিজ দলড্যারেন স্যামি (অধিনায়ক), ব্রেন্ডন ন্যাশ (সহ-অধিনায়ক), আদ্রিয়ান বারাথ, কার্লটন বাফ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, চন্দরপল, ফিদেল এডওয়ার্ডস, রবি রামপল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান ও লেন্ডল সিমন্স।