টেস্ট দলেও ফরেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামস্ট্রিং চোটের কারণে ওয়ানডে দলে নেই। তবে মাইকেল ক্লার্ক টেস্ট সিরিজের দলে ফিরবেন, এটা ছিল প্রত্যাশিতই। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্ট সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ১৬ সদস্যের দলে তাই অধিনায়ক ক্লার্কের নাম থাকাটা চমক নয়। তবে চমক আছে দুটি, পিটার ফরেস্ট ও মাইকেল বিয়ার।ফরেস্ট টেস্ট দলে ডাক পেলেন প্রথমবারের মতো। বাঁহাতি স্পিনার বিয়ার ফিরলেন এক বছরেরও বেশি সময় পর। সিবি সিরিজে ভালো করেছেন ফরেস্ট, প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়াটা তারই পুরস্কার। অন্যদিকে গত বছর অ্যাশেজের সিডনি টেস্টে অভিষেক হওয়ার পরই থমকে যায় বিয়ারের ক্যারিয়ার। একমাত্র টেস্টে ১১২ রানে ১ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। এএফপি।অস্ট্রেলিয়া টেস্ট দল: মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, মাইকেল বিয়ার, এড কাওয়ান, পিটার ফরেস্ট, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, বেন হিলফেনহস, মাইক হাসি, নাথান লায়ন, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং, পিটার সিডল, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।