টেস্ট দলেও ফিরলেন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ মাস পর টেস্ট খেলতে যাচ্ছেন ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দলে ডাকা হয়েছে এই বিধ্বংসী ওপেনারকে। ২০১০ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে সর্বশেষ টেস্ট খেলেছেন গেইল। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে অনেক দিন জাতীয় দলের বাইরে থাকার পর গত ইংল্যান্ড সফরে ওয়ানডে দলে ফেরেন ৩২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান।আগামীকাল থেকে অ্যান্টিগাতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দলে ফিরেছেন শিবনারায়ণ চন্দরপলও। চোটের কারণে ইংল্যান্ড সফরের শেষ টেস্টটা খেলতে পারেননি চন্দরপল। গেইল-চন্দরপল ফিরলেও ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ড্যারেন ব্রাভো। গত বছর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করলেও সবশেষ খেলা পাঁচ টেস্টে একটিও ফিফটি করতে পারেননি। এ ছাড়া কুঁচকির চোটেও ভুগছেন ১৯ টেস্টে ১৪২০ রান করা ‘লারার ক্লোন’ বলে পরিচিত এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। ওয়েবসাইট।