টেস্ট দলের বাইরে মালিঙ্গা-ম্যাথুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশিতে চোটের কারণে চলমান আইপিএল আসর মিস করছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৫ দিনের ম্যাচের জন্য লাসিথ মালিঙ্গার ফিটনেস সুবিধার নয়। এ কারণে মালিঙ্গা-ম্যাথুসকে বাইরে রেখেই আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট দল ঘোষণা করেছেন শ্রীলঙ্কান নির্বাচকেরা। আগামী মাসের ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট, ১টি টি-টোয়েন্টি ও ৫টি ওয়ানডে ম্যাচে অংশ নেবে শ্রীলঙ্কা। কুমার সাঙ্গাকারা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় দলের নেতৃত্বে থাকছেন তিলকরত্নে দিলশান। কিন্তু তাঁর ডেপুটি এখনো নির্বাচিত করেননি নির্বাচকেরা। ওয়েবসাইট।টেস্ট দল: তিলকরত্নে দিলশান (অধিনায়ক), থারাঙ্গা পারানাভিতানা, লাহিরু থিরিমানে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, থিলান সামারাবীরা, দিনেশ চান্ডিমাল, প্রসন্ন জয়াবর্ধনে, থিসারা পেরেরা, সুরাজ রণদিভ, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ, দিলহারা ফার্নান্দো, চানাকা ওয়ালেগেদারা, সুরঙ্গা লাকমাল ও নুয়ান প্রদীপ।