টেস্ট ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে টেস্ট ভেন্যু হিসেবে অভিষিক্ত হলো সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়াম। এটি বিশ্বের ১০৫তম ও ইংল্যান্ডের দশম টেস্ট ভেন্যু। ক্রিকেটের আদিভূমিতে মাত্র ১০টি মাঠে টেস্ট হলেও সবচেয়ে বেশি টেস্ট ভেন্যু আছে ভারতে। মোট ২১টি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হয়েছে এখানে। যার মধ্যে ৭টি ভেন্যুর মাত্র একটি করে টেস্ট আয়োজনের সৌভাগ্য হয়েছে। ১৭টি স্টেডিয়ামে টেস্ট আয়োজন করে পাকিস্তান আছে দ্বিতীয় স্থানে। এখানেও এক টেস্টের ভেন্যুর সংখ্যা ৬টি। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজে ১১টি, দক্ষিণ আফ্রিকায় ১১টি, অস্ট্রেলিয়ায় ৯টি, শ্রীলঙ্কায় ৮টি, নিউজিল্যান্ডে ৭টি, বাংলাদেশে ৬টি ও সংযুক্ত আরব আমিরাতে ৩টি ভেন্যুতে টেস্ট হয়েছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আছে চারটি টেস্ট ভেন্যু। এক শহরে সবচেয়ে বেশি ভেন্যু এখানেই। এ ছাড়া মুম্বাইয়ে তিনটি মাঠে টেস্ট হয়েছে।