টেস্ট ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যুগপূর্তি হচ্ছে ১০ নভেম্বর। আর তার ১১ দিন পরই ২১ নভেম্বর দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের। অন্যদিকে টেস্ট ক্রিকেট খেলা বিশ্বের প্রথম দেশ অস্ট্রেলিয়ায় গত ১৩৫ বছরে টেস্ট হয়েছে মাত্র ৯টি ভেন্যুতে। সবচেয়ে বেশি টেস্ট ভেন্যু আছে ভারতে। মোট ২১টি মাঠে টেস্ট ম্যাচ হয়েছে দেশটিতে। ১৬টি টেস্ট ভেন্যু নিয়ে প্রতিবেশী পাকিস্তান আছে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট হয়েছে ১২টি ভেন্যুতে। দক্ষিণ আফ্রিকায় ১১টি ও ক্রিকেটের আদিভূমি ইংল্যান্ডে আছে ১০টি ভেন্যু। নিউজিল্যান্ডে টেস্ট হয়েছে ৭টি ভেন্যুতে। সবচেয়ে কম ভেন্যু জিম্বাবুয়েতে, মাত্র ৩টি মাঠে টেস্ট ম্যাচ হয়েছে দেশটিতে। পাকিস্তানের সন্ত্রাসবাদের কল্যাণে নিরপক্ষে ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতও পেয়েছে ৩টি টেস্ট ভেন্যু।