টেস্ট ভেন্যু ক্যানবেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঘরের মাঠে টেস্ট ম্যাচ দেখার স্বাদ পাচ্ছেন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার অধিবাসীরা। যদিও সে জন্য অপেক্ষা করতে হচ্ছে ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত। ক্যানবেরার মানুকা ওভালের অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কাল ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির মুখ্যমন্ত্রী অ্যান্ড্রু বার যৌথভাবে এই ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার দশম টেস্ট ভেন্যু হওয়ার আগে আগামী দুই বছরে মানুকা ওভালের উন্নয়নে এক কোটি ডলার খরচ করবে স্থানীয় সরকার। ক্যানবেরার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের যোগাযোগ অবশ্য বেশ পুরোনো। ১৯৯২ বিশ্বকাপে প্রথম ম্যাচ আয়োজনের পর থেকে এ পর্যন্ত ৮টি ওয়ানডে হয়েছে মানুকা ওভালে। ক্রিকইনফো।