টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে টেন্ডুলকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকার-ভক্তদের জন্য সুখবর! আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ভারতের এই লিটল মাস্টার।নিউজ অনলাইন জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে শচীন টেন্ডুলকার ছিলেন তিন নম্বরে, আর বীরেন্দর শেবাগ দুই নম্বরে। শীর্ষে ছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। সিরিজে ঈর্ষণীয় ব্যাটিং করে টেন্ডুলকার পেছনে ফেলেছেন সাঙ্গাকারা ও শেবাগকে। ৮৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন তিনি। ৮৭৪ পয়েন্ট নিয়ে সাঙ্গাকারার অবস্থান দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকা শেবাগের পয়েন্ট ৮১৯।গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসে টেন্ডুলকারের রান যথাক্রমে ৯৮, ৩৮, ২১৪ ও ৫৩*। সব মিলিয়ে ৪০৩ করায় সিরিজের সেরা খেলোয়াড়ও তিনি।