টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মার্চ মাসে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করেছিলেন সাকিব আল হাসান। আর এবার তিনি পেয়ে গেলেন টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুটটাও। জ্যাক ক্যালিসকে পেছনে ফেলে আবারও টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৪০৪ পয়েন্ট নিয়ে ১ নম্বর অবস্থানে আছেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা জ্যাক ক্যালিস পয়েন্ট ব্যবধানে বেশ খানিকটা পিছিয়ে আছেন। দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডারের ঝুলিতে আছে ৩৯০ পয়েন্ট। ৩৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।৮৯২ পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরে ভালো ব্যাটিং করে দ্বিতীয় স্থানের দখল নিয়েছেন হাশিম আমলা। অভিজ্ঞ উইন্ডিজ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল আছেন তৃতীয় স্থানে।টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা যথারীতি আছে ডেল স্টেইনের দখলে। দ্বিতীয় স্থানে আছেন তাঁরই দক্ষিণ আফ্রিকান সতীর্থ ভারনন ফিল্যান্ডার। তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের সাইদ আজমল।— ক্রিকইনফো