টেস্ট সিরিজে শুভসূচনা পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি সিরিজে হার দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করেছিল পাকিস্তান। তবে এবার টেস্ট সিরিজে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে হ্যামিল্টনে প্রথম টেস্টে। অন্যদিকে নিজেদের মাটিতে জোর লড়াই চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ডও। আজ প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ সাত উইকেটে ২৬০ রান। কেন উইলিয়ামসন ৪৪ ও টিম সোউদি ৫৬ রানে অপরাজিত আছেন।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। অধিনায়কের এ সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতেই বোধহয় দ্বিতীয় ওভারেই টিম ম্যাকিন্টসের উইকেট তুলে নিয়েছিলেন তানভির আহমেদ। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে ৮৩ রানের জুটি গড়ে বিপর্যয়টা সামাল দেন ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গুপ্তিল। ৭৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে উমর গুলের শিকারে পরিণত হন ম্যাককালাম। এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেন নি টেলর ও জেসি রাইডার। দলীয় ১৫৮ রানের মাথায় ৫০ রান করা গুপ্তিলও ফিরে গেলে কিছুটা চাপের মুখে পড়ে যায় কিউইরা। সেটা ভয়াবহ আকার ধারণ করে যখন কিছুক্ষণ পর টানা দুই ওভারে অভিষিক্ত রিস ইয়ং ও অধিনায়ক ভেট্টরি সাজঘরে ফেরেন। নিউজিল্যান্ডের স্কোর তখন সাত উইকেটে ১৭৭ রান।পাকিস্তান সমর্থকেরা ধরেই নিয়েছিল যে অল্প রানের মধ্যেই স্বাগতিকদের গুটিয়ে দেওয়া যাবে। কিন্তু তাদেরকে হতাশ করেন উইলিয়ামসন ও টিম সোউদি। অষ্টম উইকেট জুটিতে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকি সময়টা হতাশায় পোড়ান পাকিস্তানি বোলারদের। এখন তাঁরাই বরং নিউজিল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছেন বড় সংগ্রহের।— রয়টার্স/ক্রিকইনফোসংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড (প্রথম ইনিংস)—২৬০/৭ (প্রথম দিন শেষে)ব্রেন্ডন ম্যাককালাম ৫৬, টিম সোউদি-৫৬*, মার্টিন গুপ্তিল ৫০আবদুর রেহমান ৩০-১৩-৫১-৩, তানভির আহমেদ ১৫-২-৫৪-২