টেস্ট সিরিজের বাইরে ইউসুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইয়ে আজ থেকে শুরু হওয়া প্রথম টেস্টেই অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু টসের ঠিক আগ মুহূর্তে ঘটল অঘটনটা। পুরোনো কুঁচকির ইনজুরি আবারও পেয়ে বসেছে মোহাম্মদ ইউসুফকে। চোট সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। যার অর্থ, দুই ম্যাচের টেস্ট সিরিজের কোনোটিতেই অংশ নেওয়া হচ্ছে না পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যানের।পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম ক্রিকইনফোকে বলেন, ‘গত মাসে একদিনের সিরিজের আগে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন ইউসুফ। সেই ইনজুরি আবারও ফিরে এসেছে। সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে তাঁকে দেশে পাঠিয়ে দিচ্ছি আমরা। তবে তাঁর বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হবে না।’