টেস্ট সেঞ্চুরিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ মাস পর টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি পেলেন চেতেশ্বর পূজারা। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটি পেলেন এই ডানহাতি। টেস্টে সেঞ্চুরি পাওয়া ৭৩তম ভারতীয় ২৪ বছরের এই তরুণ। মোট টেস্ট সেঞ্চুরিয়ানের দিক দিয়ে ভারত আছে চারে। শুধু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজই আছে ভারতের ওপরে। ইংল্যান্ডের ১৫৪ জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। ৫৪৮ ম্যাচে তাদের করা মোট সেঞ্চুরির সংখ্যা ৭৯৪। টেস্টে তিন অঙ্ক ছোঁয়া অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান আছেন ১২৫ জন। তিনে থাকা ওয়েস্ট ইন্ডিজ আছে অনেক পেছনে। ৭৮ জন ক্যারিবীয় ব্যাটসম্যান এখন পর্যন্ত টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। ৬৬ ব্যাটসম্যান নিয়ে পাঁচে নিউজিল্যান্ড। ছয়ে যৌথভাবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই দুই দেশের ৬২ জন করেছেন সেঞ্চুরি। এ ছাড়া শ্রীলঙ্কার ২৮ জন, জিম্বাবুয়ের ১৮ জন ও বাংলাদেশের ১৩ জন পেয়েছেন টেস্ট সেঞ্চুরি।