টেস্টকে বিদায় জানালেন জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টকে বিদায় জানিয়ে দিলেন জয়াবর্ধনে।
টেস্টকে বিদায় জানিয়ে দিলেন জয়াবর্ধনে।

ক্রিকেট বইয়ের সব শট তাঁর দখলে। ব্যাকরণ মেনে মাঠের চারপাশে স্ট্রোকের পসরা সাজিয়ে তুলে নিয়েছেন একেকটা অনবদ্য সেঞ্চুরি। শ্রীলঙ্কা ক্রিকেটের মহিরুহ মাহেলা জয়াবর্ধনে বিদায় জানিয়ে দিলেন সাদা পোশাককে। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ খেলেই টেস্ট থেকে জয়াবর্ধনের বিদায়। তবে তিনি ওয়ানডে ম্যাচ চালিয়ে যাবেন।
এক বিবৃতিতে জয়াবর্ধনে জানিয়েছেন, ‘গত ১৮ বছর দেশের প্রতিনিধিত্ব করার বিশেষ অধিকার ও সম্মান পেয়েছি। ফলে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। তবে আমার মনে হয়, এটিই উপযুক্ত সময়।’
১৪৫ টেস্টে ২৪৪ ইনিংসে ৫০.১৮ গড়ে ১১ হাজার ৪৯৩ রান সংগ্রাহক জয়াবর্ধনের সেঞ্চুরি ৩৩ ও হাফ সেঞ্চুরি ৪৮টি। শ্রীলঙ্কান ক্রিকেটারের মধ্যে কুমারা সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ রান সংগ্রাহক জয়াবর্ধনের টেস্ট অভিষেক ১৯৯৭ সালে, কলম্বোয়, ভারতের বিপক্ষে।